দূর্গাপুর প্রজেক্ট লিমিটেডের সাত নম্বর ইউনিটের গেটে বিস্ফোরণ - The News Lion

দূর্গাপুর প্রজেক্ট লিমিটেডের সাত নম্বর ইউনিটের গেটে বিস্ফোরণ




দি নিউজ লায়ন ;  দুর্গাপুর প্রোজেক্ট লিমিটেডের ৭ নম্বর ইউনিটের গেটে বিস্ফোরণ।কর্মরত এক ঠিকা শ্রমিকের মৃত্যু হয় ঘটনাস্থলে। বিস্ফোরণের তীব্রতায় ছিন্নভিন্ন হয়ে যায় তার দেহ।মৃত শ্রমিকের নাম ওমপ্রকাশ চৌহান (৩৬)। আরো একজন ঠিকা কর্মী বাম রুইদাস গুরুতর আহত হয়েছে। আহত ব্যক্তিকে তড়িঘড়ি উদ্ধার নিয়ে যাওয়া হয় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে।


 তার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা ১১.১০ নাগাদ। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে কয়েক জন ঠিকা শ্রমিক দূর্গাপুর প্রজেক্ট লিমিটেডের ৭ নম্বর ইউনিট এলাকায় জঙ্গল পরিষ্কারের কাজ করছিলেন। আচমকাই তীব্র বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে ৭ নম্বর ইউনিট চত্বর।খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসে কোক ওভেন থানার পুলিশ ও দমকল। 


একজনের শরীর কার্যত ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল বিস্ফোরণের তীব্রতা অন্যজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয় ।মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডিপিএল আধিকারিক গোপীনাথ মাঝি জানান, বৈদ্যুতিক কোন বিস্ফোরণ ঘটে নি।অন্য কি কারনে বিস্ফোরণ হয়েছে খতিয়ে দেখছে ডিপিএল কর্তৃপক্ষ। 


জেলা পুলিশ সূত্রে খবর গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে কেউ বিস্ফোরক রেখে গিয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ঘটনাস্থলে ফরেনসিক বিশেষজ্ঞরা এসে নমুনা সংগ্রহ করছেন। তারা যা রিপোর্ট দেবেন তার ভিত্তিতে বোঝা যাবে বিস্ফোরণের কারণ কি ছিল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.